ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে তসলিম উদ্দিন ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট: ০৫:১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • 49

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে তসলিম উদ্দিন ব্যাটমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আরিফ মেটাল বনাম ইউনিক কালেকশন। খেলায় তিন সেটের মধ্যে দুই সেটে জয়লাভ করে আরিফ মেটাল। এ খেলা পরিচালনা করেন রেফারি এ্যাডভোকেট হাফিজ। মোট ৮ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এর আগে বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব ও সাউথ আফ্রিকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তসলিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।

বারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মেদ হোসেন দিদারের সভাপতিত্বে এবং উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য নাজমুল আজিজ চৌধুরী পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক ভূঁইয়া, এইচএম ওভারসিজের সত্বাধিকারী মোঃ হানিফ মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ হান্নান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন রয়েল একাডেমীর তামিম, নাবিদ, আকাশ।

Tag :

নোয়াখালীতে তসলিম উদ্দিন ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: ০৫:১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫