ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

  • আপডেট: ০১:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 17

শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হাজিরহাট বাজারে কমলনগর থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাজিরহাট বাজারের মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে বাজারের দক্ষিণ মাথায় গিয়ে সমাবেশে মিলিত হন তারা।ওই সময় বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার(রামগতি সার্কেল)ডাঃশামসুল আলম,ওসি মোহাম্মদ ফরিদুল আলম,সাবেক উপজেলা

ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, যুবদলের আহবায়ক ইউছুপ পাটোয়ারী,ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি শরীফুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।এ ছাড়াও মাদক বিরোধী সমাবেশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।সমাবেশে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ ফরিদুল আলম বলেন,কমলনগর উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে তারা উপজেলার বিভিন্ন স্পটে সমাবেশ করছেন। আজকের পর থেকে আর সমাবেশ হবে না। এখন থেকে অভিযান চলবে। এ সময় মাদক কারবারিদের হুশিয়ারি দিয়ে ওসি বলেন,এ উপজেলায় যারা মাদক ও জুয়ার সাথে জড়িত তারা এখনো সময় আছে ভালো হয়ে যান। কমলনগরে মাদক এবং পুলিশ এক সাথে থাকতে পারবে না। হয় মাদক থাকবে; না হয় পুলিশ থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

আপডেট: ০১:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬