ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের ৯ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে উধাও কর্মকর্তা 

  • আপডেট: ০২:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 49

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের জয়াগ বাজার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং (ইউডিসি) শাখা থেকে লকারের নগদ ৯ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন মোঃ নূর উদ্দিন আসিফ (৩৩) নামের এক কাস্টমার সার্ভিস অফিসার। এ ঘটনায় আসিফকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ব্যাংকের এজেন্ট মোঃ নূরুল আফছার সোনাইমুড়ী থানায় এ লিখিত অভিযোগের বিষয়টি জানান।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগে প্রধান আসামি করা হয়েছে জয়াগ ইউনিয়নের যুগিখিলপাড়া এলাকার মৃত মাহমুদুল হকের ছেলে আসিফকে। অন্য দুই আসামি হলেন তাঁর পরিবারের সদস্য কামরুন নাহার (২৫) ও আয়েশা খাতুন (৭০)।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২০ সাল থেকে অভিযুক্ত আসিফ শাখাটিতে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ আগস্ট দুপুর অনুমানিক ২:৪৫ ঘটিকার সময় ব্যাংকের জেলা ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তা রুটিন পরিদর্শনে এলে আসিফকে অফিসের নথিপত্র ও হিসাব দাখিল করতে বলা হয়। কিন্তু আসিফ তা না দিয়ে হঠাৎ করেই অফিস থেকে সটকে পড়েন।

পরবর্তীতে শাখাটির লকার পরীক্ষা করে দেখা যায়, জমা থাকা নগদ ৯ লাখ ৭৫ হাজার টাকা নেই। আসিফকে ফোনে বা বাড়িতে খুঁজে না পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা প্রথমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও পরবর্তীতে তা অস্বীকার করে গালিগালাজ করে তাড়িয়ে দেয়।

এ বিষয়ে সোনাইমুড়ী থানা-পুলিশ জানায়, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রাহকদের জমাকৃত অর্থ অ্যাকাউন্টে সঠিকভাবে জমা হয়েছে কিনা—তা নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তা ও বিপাকে পড়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের ৯ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে উধাও কর্মকর্তা 

আপডেট: ০২:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬