ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে দারুল আরকাম দাখিল মাদরাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 

  • আপডেট: ০৩:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 12

​চাটখিল প্রতিনিধি, নোয়াখালী:

নোয়াখালীর চাটখিল উপজেলার অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম দাখিল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে আয়োজিত হয়েছে।

(শনিবার) সকাল ৮:৩০ মিনিটে স্থানীয় ‘স্কাই ভিউ রেস্টুরেন্ট’-এর হল রুমে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে বিগত পরীক্ষাগুলোতে অসামান্য ফলাফলের জন্য প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান। মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে এবং সহকারী সুপার হাফেজ আবদুল্লাহ আল আজাদের চমৎকার সঞ্চালনায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাওলানা ছাইফ উল্যাহ।
​এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী এবং এলাকা ও মাদরাসার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মাদরাসার সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে অত্যন্ত চমৎকার ফলাফল করে আসছে। প্রতিষ্ঠানের এমন অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত ভূমিকা রয়েছে। এখানকার অভিভাবকেরা যেমন শিক্ষায় সচেতন, তেমনি শিক্ষকরাও অত্যন্ত যত্নের সাথে পাঠদান পরিচালনা করে থাকেন।

​অনুষ্ঠানে মাদরাসার বিগত সাফল্য ও বর্তমান অগ্রগতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট নূর হোসাইন রিয়াজ। তিনি জানান, চলতি বছর দাখিল পরীক্ষায় মাদরাসাটি থেকে ৪ জন জিপিএ-৫ সহ মোট ৪০ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে এবং পাশের হার ৯০ শতাংশ। এছাড়া গত বছর ৫ম ও ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে, যা পুরো চাটখিল উপজেলার মধ্যে সর্বোচ্চ।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা আশা প্রকাশ করেন, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামীতে প্রতিষ্ঠানটি পুরো নোয়াখালী জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হবে। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে দারুল আরকাম দাখিল মাদরাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 

আপডেট: ০৩:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬