ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জামায়াতের সহযোগিতা প্রদান

  • আপডেট: ০৫:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 43

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাটখিল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় হীরাপুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ সহযোগিতা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নূর হোসাইন রিয়াজ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাফায়াত হোসাইনসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং বিপদের সময়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জামায়াতের সহযোগিতা প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জামায়াতের সহযোগিতা প্রদান

আপডেট: ০৫:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬