ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ 

  • আপডেট: ০৯:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 24
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় মোট ২৬টি অভিযান চালানো হয়। এতে নিয়মিত মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ২৩ জনকে সাজা ও জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে ২৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যক্রম চলমান থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ 

আপডেট: ০৯:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬