
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে নকল করার অপরাধে সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।রোববার দুপুরে হলের দায়িত্বরত কর্মকর্তা নকলসহ তাকে হাতেনাতে পান।জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার জানান,প্রতিদিনের
ন্যায় রোববার উচ্চতর গণিতের পরীক্ষা চলছিলো।পরীক্ষার মাঝামাঝি সময়ে গ্লোবাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জিসান নকল বাহির করে লিখছিলো।এ সময় পরীক্ষার হলের দায়িত্বরতদের নজরে পড়লে তার দেহ তল্লাশি করে নকলের প্রমাণ পাওয়া যায়।পরে পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়।



















