ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে প্রবাসীর রান্নাঘর ভাঙচুরের অভিযোগ,আতঙ্কে পরিবার

  • আপডেট: ০৯:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • 37

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল পৌরসভার দৌলতপুর এলাকায় প্রবাসীর বাড়ির রান্নাঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী শামসুল হুদা ও নুরুল হুদার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর হোসেন আলী পাটোয়ারী বাড়ির আমেরিকা প্রবাসী মোঃ মান্না, নুরুল আমিন রানা, হাক্কানী এবং রাব্বি হোসেনের বসতঘরের রান্নাঘর বৃহস্পতিবার (৭ মে) সকাল ছয়টার দিকে ভেঙে ফেলা হয়। এ ঘটনায় একই এলাকার শামসুল হুদা ও তার সহোদর নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
প্রবাসীর মা পেয়ারা বেগম জানান, ভোরে শামসুল হুদা ও নুরুল হুদা ১০/১৫ জন নিয়ে এসে জোরপূর্বক তাদের রান্নাঘর ও চুলা ভেঙে ফেলে এবং সেখানে একটি টিনের বেড়া স্থাপন করে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং তারা দীর্ঘদিন ধরে নানা ধরনের চাপের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে প্রবাসীর পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি অভিযোগ

নোয়াখালীতে প্রবাসীর রান্নাঘর ভাঙচুরের অভিযোগ,আতঙ্কে পরিবার

আপডেট: ০৯:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬