
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজির মামলার বাদী হওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ করেছেন ওই নেতা।এ ঘটনায় দলের নিকট প্রতিকার চেয়ে তিনি ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়েছেন।ভুক্তভোগী মোরশেদ আলম উপজেলার চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় করইতোলা বাজারের একজন ব্যবসায়ী।
মোরশেদ জানায়,রোববার (১০মে) দিবাগত রাত আনুমানিক ১টার পরে ৪-৫টি মোটরসাইকেল যোগ একদল লোক আমার বাড়িতে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করে হামলার চেষ্টা করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।কিন্ত এর প্রায় ১ দেড় ঘন্টা পর আবারো তারা ফিরে এসে হামলার চেষ্টা করলে আমরা তাদেরকে দাওয়া করি।এতে তারা পালিয়ে যায়।পরে সকালে এসে করইতোলা বাজারের সিসিটিভি এবং বাজার পাহারাদার থেকে খবর নিই। সিসিটিভির ফুটেজ দেখে আমি তিনজনকে চিনতে পারি।২ জন ইতোপূর্বে আমার দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি এবং একজন আসামির ভাই।মোরশেদ জানায় ঘটনার
পর সকালে আমি স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান,উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক দিদার হোসেনকে জানিয়েছি। দুপুরে কমলনগর থানার ওসিকে ঘটনাটি অবিহিত করেছি। ঘটনার পর আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন,আমি এলাকায় নেই।ঘটনার পরপরই স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছে।সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ২দফায় হামলা চেষ্টা করেছে।আমরা বিষয়টি দেখছি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ ফরিদুল আলম বলেন,বিএনপি নেতা থানায় এসে আমাকে বিষয়টি জানিয়েছেন।আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।স্থানীয় ভাবে জানা গেছে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে এবং স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বিএনপি নেতা মোঃমোরশেদ আলম নিজে বাদি হয়ে গত ২০এপ্রিল থানায় মামলা দায়ের করেন। যুবদলসহ ৫ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়।পুলিশ মামলার আসামি মিলনকে গ্রেফতার করে।




















