ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শত্রুতার জেরে চাটখিলে সহোদর ভাইয়ের বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ

  • আপডেট: ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • 47

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে শত্রুতার জেরে বসতবাড়ির সামনে থাকা গৃহভিটির শতাধিক ফলজ গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে সহোদর ভাইয়ের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে পশ্চিম শোশালিয়া গ্রামের বাসিন্দা শহিদ উল্লাহ পাটোয়ারীর বসতঘরের সামনে থাকা গৃহভিটির নারিকেল, সুপারি, আমসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলজ গাছ—প্রায় শতাধিক—কেটে ফেলেন তারই সহোদর ভাই শোশালিয়া ওয়াহিদ আলী পাটোয়ারী বাড়ির জেহাদুল ইসলাম মনির। এতে ভুক্তভোগীর উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় শহিদ উল্লাহ পাটোয়ারী বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

শত্রুতার জেরে চাটখিলে সহোদর ভাইয়ের বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ

আপডেট: ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬