ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদা চিংড়ি ধরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে যুবক নিখোঁজ

শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা শিকারে নদীতে নেমে শিপন(২২)নামে যুবক নিখোঁজ হয়েছে।শিপন উপজেলার চর লরেন্স ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা বাবুলের ছেলে।আজ ২৭ এপ্রিল বিকালে উপজেলা নবীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা মাছ ধরতে নদীতে নামার পর নিখোঁজ হয়।শিপনের সাথে বাগদা চিংড়ির পোনা শিকারে যাওয়া শান্ত

বলেন,আমরা তিনজন বিকেলে নবীগঞ্জ রাস্তার মাথায় বাগদা চিংড়ির পোনা ধরতে নদীতে মইজাল ফেলে টান শুরু করি। তখন শিপন চিৎকার করে বলে আমার পায়ে রশি আটকে গেছে, তখনই আমরা রশি কাটার ব্যবস্থা করতে উপরে উঠলে রশির কাটা ব্যবস্থা করার আগেই দেখি সে নদীর স্রোতের তলিয়ে গেছে।শিপনের বাবা বাবুল বলেন,আজ মেঘনা নদীতে শিপনসহ তিনজন বিকেল ৪টার দিকে বাগদা চিংড়ি পোনা ধরতে যায়।তারপর শুনি আমার ছেলে নদীতে তলিয়ে গেছে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় কিছু জেলেরা আমার ছেলেকে উদ্ধার করার চেষ্টা করছে।তখন ওই মুহূর্তে আমি ডুবুরি খবর দিলেও এখনো আসে নাই।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফরিদুল আলম বলেন,নিখোঁজের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে।উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
সর্বাধিক পঠিত

বাগদা চিংড়ি ধরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে যুবক নিখোঁজ

আপডেট: ০৪:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬