ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: ০১:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • 44

স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুর কমলনগরে মুরশিদা বেগম(৫৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের ননামিয়া হাজিবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।মুরশিদা ওই বাড়ির মোঃদুলালের স্ত্রী এবং সে চার সন্তানের জননী।
‎পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মুরশিদার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে।তারা স্বামীর বাড়িতে থাকেন এবং দুই ছেলে ঢাকায় চাকরি করেন।তার স্বামী দুলাল ফেনী শহরে

রাজমিস্ত্রীর কাজ করেন।মুরশিদা দীর্ঘদিন থেকে একাকিত্ব জীবন-যাপন করছেন।বুধবার সকাল ৯টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ঘরের আড়ার সাথে মুরশিদার মরদেহ ঝুলছে।পরে তারা পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মুশিদার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে

মর্গে পাঠায়।এ ঘটনায় কমলনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।কমলনগর থানার সাব ইন্সপেক্টর(এসআই) সাফায়াত হোসেন বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মুরশিদার মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
সর্বাধিক পঠিত

কমলনগর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: ০১:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬