
স্টাফ রিপোর্টার:-আরব আমিরাতের শারজাহ শহরের ১০নং ইন্ড্রাস্ট্রিয়াল এলাকা থেকে মোঃহেলাল (২৫)নামে এক বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ওই দেশের পুলিশ।নিহত যুবকের পরিবার দাবি করেছে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে সহকর্মী ও মালিক পক্ষের কেউ।নিহত যুবক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃনুর আলমের ছেলে।মঙ্গলবার(১৪
এপ্রিল)নুর আলম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের
এ তথ্য জানিয়েছে।নুর আলম জানায়,গত ১১এপ্রিল তারিখে শারজাহ শহরে নিজ কর্মস্থলে আমার ছেলেকে হত্যা করে তার লাশ টয়লেটে ঝূলিয়ে রাখা হয়।তবে কে বা কাহারা এমন টি করেছে তা তিনি জানতে পারেননি।অন্য সহকর্মীর মাধ্যমে তিনি ছেলের মৃত্যুর খবরটি জানতে পারেন।পারিবারিক ভাবে জানা গেছে,২০২৩ সালের নভেম্বর মাসে হেলাল আরব আমিরাতে গমন করেন।সেখানে তিনি‘‘নুর আল কামাল পেইন্ট কোনট্রাকটিং’’নামের একটি কোম্পানিতে পেইনটার হিসেবে কাজ করতেন।হেলালের অপর ভাই ফয়সাল কিছুদিন আগে সমস্যা পড়ে একই কোম্পানি থেকে বাড়িতে ফিরে
আসেন।কিন্ত এখন একমাত্র উপার্জনশীল ছেলের অকাল মৃত্যুর খবরে চোখে অন্ধ কার দেখছেন নুর আলম।কর্মস্থলে ছেলের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে,ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের নিকট জোর দাবি করছেন।পাশাপাশি ছেলের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগের সহায়তা চান।এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর কমলনগর থানার ওসি মোঃ ফরিদুল আলম বলেন,এ রকম কোন খবর এখনো আমাদের নিকট নেই।তবে খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবো।
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার 



















