
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুর কমলনগরে,সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম ও সার্বিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শুক্রবার (১১সেপ্টেম্বর)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ
রাহাত উজ জামান,কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃফরিদুল আলম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,টিপু সুলতান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃমোরশেদ আলম,ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম।অভিযানে নেতৃত্ব দেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান।এ সময় তাকে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম মঞ্জু।পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য কম প্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
পাশাপাশি ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।হাসপাতাল চত্বরকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়,রোগী ও স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ভাবে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখা হবে।




















