ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগর কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি

শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুর কমলনগরের পাটোয়ারীর হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকে  দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।জানাযায় বৃহস্পতিবার সকালে ক্লিনিকের দায়িত্ব প্রাপ্ত সি এইচ সিপি কামরুল আহসান গিয়ে ক্লিনিকের দরজার তালা ভাঙা দেখতে পান।পরে ভিতরে ঢুকে সব এলোমেলো দেখে বিষয়টি স্থানীয়দের জানানো হলে চুরির ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের
সৃষ্টি করে।চুরি হওয়া মালা মালের মধ্যে চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ সরঞ্জাম,ল্যাপটপ,আইপিএসের ব্যাটারী,ওয়াইফাই এর রাউডার,অনুসহ অন্যান্য সামগ্রী রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।তবে চুরি হওয়া মালামালের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।এ ঘটনায় স্থানীয়রা কমিউনিটি ক্লিনিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।একই সঙ্গে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে খবরটা শুনে অত্যন্ত ব্যাথিত হয়েছি এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত, আশা করি প্রশাসন খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনবে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ ফরিদুল আলম বলেন কমিউনিটি ক্লিনিক চুরির ঘটনা শুনেছি,এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
Tag :
সর্বাধিক পঠিত

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

কমলনগর কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি

আপডেট: ১০:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬