ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মমিন উল্লাহর পাশে হুইপ নিজান,নিজ অর্থায়নে দিলেন নতুন ঘর

স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুর কমলনগরে অসহায় মমিন উল্লাহর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি।নিজস্ব আর্থিক সহযোগিতায় জরাজীর্ণ ঘরের পরিবর্তে তার জন্য নতুন একটি হাফ-ওয়াল ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি বৃহস্পতিবার(৩সেপ্টেম্বর) উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃমমিন উল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়।জানা যায়,দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ভাঙাচোরা একটি ঘরে বসবাস করছিলেন মমিন উল্লাহ।বিষয়টি হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় এই ব্যক্তির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।পরে নিজস্ব অর্থায়নে মমিন উল্লাহর জন্য একটি হাফ-ওয়াল ঘর নির্মাণের ব্যবস্থা করেন হুইপ নিজান এমপি।প্রায় এক মাসের নির্মাণকাজ শেষে সম্প্রতি ঘরটির কাজ সম্পন্ন হয়।বৃহস্পতি বার নবনির্মিত ঘরের চাবি মমিন উল্লাহর হাতে তুলে দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন,শ্রমিকদের সভাপতি আজাদ উদ্দিন,বিএনপি নেতা মোঃবাবুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উপস্থিত নেতৃবৃন্দ হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন।তারা বলেন,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের দায়িত্ব।স্থানীয়দের মতে,অসহায় মানুষের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার এ ধরনের উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অসহায় মমিন উল্লাহর পাশে হুইপ নিজান,নিজ অর্থায়নে দিলেন নতুন ঘর

আপডেট: ০২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬