ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে সড়কের জায়গায় নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ

  • আপডেট: ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 76

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন এক ভুক্তভোগী জমির মালিক।

অভিযোগকারী ফজলুল করিম জানান, চাটখিল পৌর ভবনের পাশে তার মালিকানাধীন ও ভোগদখলীয় একটি গুরুত্বপূর্ণ জমিতে পৌরসভা কর্তৃক অনুমোদিত একটি আধুনিক ১০ তলা শপিং মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একই স্থানে সড়কের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে একটি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
তিনি অভিযোগ করেন, আনিতাশ ফিলিং স্টেশনের মালিকের মাধ্যমে ওই স্থানে অবৈধ দখল সৃষ্টি করা হয় এবং বর্তমানে সেখানে “আল-আমিন সুইটস্” (সাবেক শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার) নামে একটি দোকান দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে।
এদিকে, রামগঞ্জ-চাটখিল-সোনাইমুড়ি চলমান ৪ লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজের অংশ হিসেবে সড়কের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ উপজেলা জুড়ে মাইকিং করেছে। কিন্তু অভিযোগ রয়েছে, ওই মাইকিংয়ের পরও নতুন করে “আল-আমিন সুইটস্”-এর পেছনের অংশে জায়গা দখল করে অবৈধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

ভুক্তভোগী ফজলুল করিম আরও বলেন, এই অবৈধ দখলদারিত্বের কারণে তার পরিকল্পিত মার্কেট নির্মাণ ব্যাহত হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। নতুন করে দখলকৃত এই জায়গাটি চাটখিল পৌরসভা কর্তৃক ‘পরান প্লাজা’র জন্য অনুমোদিত চলাচলের পথ হিসেবে নির্ধারিত। ফলে সেখানে অবৈধ নির্মাণ চলমান থাকায় ভবিষ্যতে জনসাধারণের চলাচল ও পরিকল্পিত অবকাঠামো বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে তিনি চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বরাবর লিখিত আবেদন করে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

‎কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

চাটখিলে সড়কের জায়গায় নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ

আপডেট: ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬