ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জারিদোনা খালের’অপেক্ষার গল্প’দখলমুক্তির পরও শুরু হয়নি খনন

  • আপডেট: ১২:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 81

শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার গুরুত্বপূর্ণ জারিরদোনা খালের হাজির হাট বাজার অংশ দখলমুক্ত হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও এখনো খনন ও সংস্কারকাজ শুরু হয়নি।উপজেলার বিভিন্ন খালে পুনঃখনন কাজ শেষ হলেও জারিরদোনা খালের এই

অংশের জন্য পৃথক খনন প্রকল্প এখনো অনুমোদন না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে।সরেজমিনে দেখা যায়, হাজির হাট বাজারসংলগ্ন খালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।বাজারে স্থায়ী ময়লা ডাম্পিং ব্যবস্থা ও পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় অনেকেই খালে বর্জ্য ফেলছেন।এতে খালটি দিন দিন ভরাট ও দূষিত হয়ে পড়ছে।স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও বাসিন্দাদের অভিযোগ,গত বছর প্রশাসন অভিযান চালিয়ে খালের অবৈধ দখলকৃত অংশ উদ্ধার করলেও এরপর খননকাজ শুরু না হওয়ায় আবারও দখল ও দূষণের ঝুঁকি তৈরি হয়েছে।তাদের মতে,কমলনগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হাজির হাটের পাশ দিয়ে প্রবাহিত এই খালটি খনন করা হলে পানি নিষ্কাশন,কৃষিকাজ এবং

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্থানীয়দের দাবি,গুরুত্বপূর্ণ এই খালের খনন প্রকল্প দ্রুত অনুমোদন দিয়ে কাজ শুরু করতে হবে।পাশাপাশি হাজির হাট বাজারে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা,ডাস্টবিন স্থাপন এবং খালে ময়লা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। তাদের মতে, দ্রুত উদ্যোগ না নিলে জারিদোনা খাল আবারও দখল ও দূষণের কবলে পড়ে তার স্বাভাবিক নাব্যতা হারাবে।এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাতুজ্জামান বলেন,”জারিদোনা খালের হাজির হাট বাজার অংশ খননের জন্য প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি মৌখিকভাবেও জানানো হয়েছে।প্রকল্প অনুমোদন হলে খননকাজ শুরু করা হবে।

Tag :

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

জারিদোনা খালের’অপেক্ষার গল্প’দখলমুক্তির পরও শুরু হয়নি খনন

আপডেট: ১২:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬