
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থা’র আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান ও স্থানীয় ক্রীড়া সংগঠক মোঃইলিয়াছ’কে সদস্য সচিব করে সাত সদস্যর অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।নবগঠিক অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কমল নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফরিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল রহমান মানিক,স্থানীয় ক্রীড়াবিদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু।গত ১৬এপ্রিল
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান স্বাক্ষরিত প্যাডে এই অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা,স্থানীয় পর্যায়ে খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলার লক্ষ্যে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।কমিটি আগামী দিনে উপ জেলা পর্যায়ে ক্রীড়া উন্নয়ন,প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার 




















