
আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ শাহীদুল ইসলাম। গত রবিবার (১০ আগষ্ট) নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
জানা গেছে, তিনি ২০১৭ সালে ৩৬ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন। এর আগে ৩৬তম বিসিএসের এই কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রায় এক বছর কর্মরত ছিলেন। নবাগত ইউএনও মোঃ শাহীদুল ইসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা। দাম্পত্য জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। নবাগত ইউএনও মোঃ শাহীদুল ইসলাম অত্র উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।





















