
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহ ও স্ত্রীর পরকীয়ার জেরে দুই সন্তানকে রেখে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক রাত ১টা বাজে চাটখিল উপজেলা টেকনিক্যাল কলেজ এন্ড ফায়ার সার্ভিস এর বিপরীত পাশে অবস্থিত কালাম চৌকিদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উওরপাড়া বেপারী বাড়ি মৃত মফিজের ছেলে মোঃ আরিফ হোসেন (৫০)।
ভিকটিম মোঃ আরিফ হোসেন তার বর্তমান চাটখিল দশঘরিয়া ভাড়াবাড়ির একা কক্ষে সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এলাকাবাসী ও স্থানীয়দের জানান,নিহত ব্যক্তির স্ত্রী সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে (পরকীয়া প্রেমিক) চলে যান। দুই সন্তানকে ফেলে স্ত্রী এভাবে চলে যাওয়ার পর থেকেই তিনি তীব্র মানসিকভাবে ভেঙে পড়েন।
আরো জানান,গত রাত পরকীয়া প্রেমিকের কাছ থেকে ৬ দিন পর পিরে আসে বাপের বাড়িতে।সেখানে স্বামীর সাথে স্ত্রীর বাকবিতণ্ডা হয়।
পারিবারিক এই কলহ ও সামাজিক লোকলজ্জার কারণে তিনি চরম হতাশা ও অভিমানে ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, এই মানসিক যন্ত্রণা সইতে না পেরেই শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করছেন। মাতৃহীন হওয়ার পর বাবার এমন আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে রেখে যাওয়া দুই সন্তান।
স্মামীর আত্মহত্যা তথ্য পেয়ে স্ত্রী দেখতে আসেন।
পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও পরবর্তী তদন্ত চলছে বলে জানা গেছে।

















