ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট: ০৫:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 18

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আবদুল মোন্নাফ বলেন, আমাদের দেশে এখনো ১শ পার্সেন্ট সচেতন মানুষ নাই। তাদের কাছে এগুলো অনেক কঠিন। গ্রাম আদালতের এই মহান উদ্যোগ আমরা সবার কাছে যদি পৌঁছে দিতে পারি তাহলে প্রান্তিক লেভেলের মানুষ উপকৃত হবে।

অনুষ্ঠানের সভাপতি ও চাটখিলের উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, মানুষ গ্রাম আদালত সম্পর্কে না জানার কারণে গ্রামের মাতব্বর শ্রেণীর মানুষ নিয়ে শালিশ বৈঠকে বসে। অথচ, তারা যদি গ্রাম আদালত বিষয়ে জানতো তাহলে সে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদনের মাধ্যমে বিচার চাইতে পারতো। ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী যে বিরোধগুলো আছে, সেগুলোর প্রতিকার ঘরের পাশেই পাওয়ার সুযোগ আছে।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

চাটখিলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আপডেট: ০৫:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬