
চাটখিল প্রতিনিধি-
নোয়াখালীর চাটখিল উপজেলায় ডাব খাওয়ার লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
রবিবার (১৪জুন)দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম সাইফুল ইসলাম মনা, যার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশুটি স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে অভিযুক্ত সাইফুল ইসলাম মনা তাকে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নেয়। পরে তাকে একটি পরিত্যক্ত (পুরোনো) বাড়িতে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।
নির্যাতনের পর শিশুটি চিৎকার করতে চাইলে অভিযুক্ত মনা তার গলা টিপে ধরে এবং এই ঘটনা কাউকে জানালে ‘গুলি করে মেরে ফেলার’ হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
পরবর্তীতে শিশুটি আহত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানায়। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাকে নিয়ে চাটখিল থানায় যান।
পারিবারিক সূত্রে আরো জানা যায়,চাটখিল থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য একজন পুলিশ সদস্যসহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসকের প্রতিবেদন (মেডিকেল রিপোর্ট) হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।




















