ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া হযরত শাহ ছুফী ছদর উদ্দিন (র:) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

  • আপডেট: ০৬:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 86

দাগনভূঞা প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞায় গজারিয়া হযরত শাহ ছুফী ছদর উদ্দিন (র:) মাদ্রাসায় গত ৬ জুলাই রবিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে মাস্টার মাঈন উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর সাবেক যুগ্ম মহাসচিব এ জনপদের সমাজ হিতৈষী ও বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব অত্র মাদাসার সভাপতি ফখরুল ইসলাম বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজার মসজিদ কমপ্লেক্সের সভাপতি ও মোতাওয়াল্লী বাংলাদেশ প্রাইমারি স্কুল শিক্ষক পরিষদের উপজেলা সেক্রেটারি কবি ও লেখক মাওলানা ওয়ালী উল্যাহ, সাবেক ছাত্র নেতা ওয়ালী উল্যাহ, জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাত, বোরহান উদ্দীন ও মোকাররম। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফখরুল ইসলাম বাদল তাঁর বক্তব্যে মাদ্রাসার উন্নয়নের রুপকল্প তুলে ধরে বলেন,”খুব সহসা সরকারি সহায়তায় মাদ্রাসার অবকাঠামো,আসবাবপত্রের উন্নয়নসহ পড়ালেখায় দেশের সেরা মাদ্রাসাগুলোর সমমানে উন্নীত করার মাধ্যমে এই মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসায় উন্নীত করা হবে। যদি মাদ্রাসার অভিভাবকসহ সকল স্টেকহোল্ডার সাথে থেকে সমর্থন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এগিয়ে আসে।”

বিশেষ অতিথি ওয়ালী উল্যাহসহ অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে “সুফী ছদর উদ্দিন (র:) এর নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সমুহের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে দেশব্যাপী তা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।”

Tag :

ইতালিতে দম্পতি ও শিশু কন্যাকে হত্যা,সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

গজারিয়া হযরত শাহ ছুফী ছদর উদ্দিন (র:) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আপডেট: ০৬:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫