ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ব্যবসায়ী আবদুল আউয়াল বিপ্লব

  • আপডেট: ০১:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 168

মোঃ মনির হোসেন সোহেল

চাটখিল প্রতিনিধিঃ

বহুল আলোচিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলা পাওয়ার কোম্পানির এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল আউয়াল বিপ্লব।

গত ১৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে পরবর্তী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়। এডহক কমিটির অনুমোদন পত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হলেন তরুণ ব্যবসায়ী, সমাজে সেবক, বাংলা পাওয়ার লিমিটেড এর স্বত্বাধিকারী আবদুল আউয়াল বিপ্লব।

এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ ও অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন মোঃ শাহরিয়ার রসীদ খসরু।

নবনির্বাচিত সভাপতি আবদুল আউয়াল তার প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি জানান, কাগজ পত্রে আমি সভাপতি নির্বাচিত হলেও মূল সভাপতি আপনারা। আমি আপনাদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতার কামনা করছি। আমি আপনাদেরকে নিয়ে শিক্ষার মানোন্নয়ন করতে চাই।

নবনির্বাচিত সভাপতি আবদুল আউয়াল বিপ্লব নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা পিতাস্বপুর গ্রামের মৃত আবুল বাশার এর কৃতি সন্তান।

Tag :

ইতালিতে দম্পতি ও শিশু কন্যাকে হত্যা,সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ব্যবসায়ী আবদুল আউয়াল বিপ্লব

আপডেট: ০১:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫