ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পদ থেকে অব্যাহতি চাইলেন উপজেলা সহ-সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান।

  • আপডেট: ০৩:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 41

স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুর রামগতি উপজেলা বিএনপির নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার পরও নিজেকে অবমূল্যায়ন ও অপমানিত করা হয়েছে দাবি করে দলটির উপজেলা পর্যায়ের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আব্দুর রব।বৃহস্পতিবার(৪সেপ্টেম্বর)তার স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

পদত্যাগ পত্রে মোঃআব্দুর রব উল্লেখ করেন,তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।বিভিন্ন সময়ে তিনি দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য কাজ করেছেন।তিনি দাবি করেন,পূর্বে রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নির্বাচিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।আব্দুররব তার আবেদনে উল্লেখ করেন,গত ১সেপ্টেম্বর অনুমোদিত উপজেলা বিএনপির নতুন কমিটিতে তাকে ১৪ নম্বর সহ-সভাপতি করা হয়েছে।বিষয়টিকে তিনি নিজের প্রতি অবমূল্যায়ন ও অপমান হিসেবে দেখছেন।এ কারণে তিনি

স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে রামগতি উপজেলা বিএনপির সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।তিনি আরও লেখেন,দীর্ঘ রাজনৈতিক জীবনে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছেন।একই সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দিয়ে সংশ্লিষ্ট পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য দলীয় নেতৃত্বের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।পদত্যাগপত্রটি গ্রহণ করে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মোঃআব্দুর রব।তবে দলটির পক্ষ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ বা এ বিষয়ে কোনো সিদ্ধান্তের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নাই।

Tag :
সর্বাধিক পঠিত

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিএনপির পদ থেকে অব্যাহতি চাইলেন উপজেলা সহ-সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান।

আপডেট: ০৩:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬