ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট: ০১:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 39

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিদ্যালয়ের সভাপতি মো. আহছানুল হক (মাসুদ)-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মহিন উদ্দিন বাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমান, চাটখিল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, চাটখিল উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী এবং কো-অপ্ট সদস্য মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করার পরামর্শ দেন।

পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটখিলে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট: ০১:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬