
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নকে একটি আধুনিক,স্মার্ট,পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সর্দার।
তিনি চরফলকনকে শুধু উন্নয়ন নয়,পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান। ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের প্রয়োজন ও মতামতকে
গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান তিনি।
জানা যায়,দেলোয়ার সর্দার ১৯৯৫সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন।২০১৬ সালে অবসরে এসে তিনি উপজেলা সদর হাজিরহাট বাজারে ব্যবসার পাশাপাশি অসংখ্য সামাজিক কার্যক্রমের সাথে জড়িত হন।এর পর ২০২১ সালে বিভিন্ন প্রতিকূলতার পরেও সর্বোচ্চ ভোট পেয়ে ওই ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন।২০২২ সালে তিনি দেলোয়ার সর্দার বাইতুল উলুম কাওমি মাদ্রাসা স্থাপন করেন।দেলোয়ার সর্দারের উল্লেখযোগ্য পরিকল্পনায় রয়েছে-উন্নত যোগাযোগ ব্যবস্থা ও টেকসই সড়ক উন্নয়ন,আধুনিক ড্রেনেজ ও
জলাবদ্ধতা নিরসন,নিরাপদ পানি ও স্যানিটেশন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন,কৃষি ও মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তরুণদের জন্য দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল সেবা ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।সাধারণ মানুষ যাতে ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার না হন এবং প্রয়োজনীয় সেবা সহজেই পান এমন একটি জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
চরফলকন ইউনিয়নের আগামীর চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সর্দার বলেন,“চরফলকনের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়।জনপ্রতিনিধি,তরুণ সমাজ, শিক্ষক,
ব্যবসায়ী,কৃষক,শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ চরফলকন গড়ে তুলতে চাই।এ ছাড়াও পরিকল্পিত নগরায়ণ,পরিবেশ সংরক্ষণ,নাগরিক নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে চরফলকন ইউনিয়ন ভবিষ্যতে কমলনগরের একটি উন্নয়নের রোল মডেল হয়ে উঠতে পারে।তিনি আরো বলেন,“আমার লক্ষ্য শুধু চেয়ারম্যান হওয়া নয়;মানুষের আস্থা ও সহ যোগিতা নিয়ে চরফলকনের জন্য দৃশ্যমান ও টেকসই পরিবর্তন তৈরি করা ”প্রসঙ্গত এ বছরের নভেম্বরে দেশে ইউপি নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন সরকার।সেপ্টেম্বরের ১৫তারিখে প্রথম দাফের তফসিল হতে পারে বলে জানা যায়।চরফলকন ইউনিয়নের নির্বাচন প্রথম দফায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।






















