
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎ স্পৃষ্টে রাহাদুল ইসলাম(২২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাইদুল্লাহ মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।রাহাদ
একই এলাকার থুবমিঝি বাড়ির মফিজ উদ্দিন মিস্টারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,রাহাদ সাইদুল্লাহ মাঝি বাড়ির হারিছ উদ্দিনের নতুন ভবনের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন। ওই সময় অসাবধানতা বশত বৈদ্যতিক তারের সাথে জড়িয়ে পড়ে সে।পরে স্থানীয় রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





















