
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের রামগতি তে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।শনিবার দুপুরে উপজেলার জমিদারহাট বাজারের মাদ্রাসায়ে জাবালে নুর মিলনায়তনে ইসলামীয়া হজ্জ কাফেলা এ পুনর্মিলনী
অনুষ্ঠানের আয়োজন করে।ইসলামীয়া হজ্জ কাফেলার পরিচালক মিয়া মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রামগতি পৌর জামায়াতের আমির আবুল খায়ের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,রামগতি রাব্বানিয়া মাদ্রাসার সহকারি অধ্যপক মাওলানা ওবায়েদ উল্লাহ,হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক
মাকছুদুর রহমান,মাওলানা মাহবুবুর রহমান ও বালুরচর বালিকা মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইসলামীয়া হজ্জ কাফেলার মাধ্যমে যারা পবিত্র মক্কা নগরীতে হজ্জ পালন করেছেন এবং হজ্জ পালন শেষে মৃত্যুবরণ করেছেন তাদের সকল জন্য দোয়া করা হয়।






















