ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে পাওনা টাকার জেরে বৃদ্ধকে অমানবিক নির্যাতন ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ

  • আপডেট: ১২:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • 42

চাটখিল নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে পাওনা টাকাকে কেন্দ্র করে গোলাম কিবরিয়া নামক এক বৃদ্ধকে আটকে রেখে অমানবিক নির্যাতন এবং পরবর্তীতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ১২ মে ২০২৬ তারিখে চাটখিল উপজেলার ৫নং পাঁচগাঁও ইউনিয়নের বারইপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোলাম কিবরিয়া বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন যে, পার্শ্ববর্তী বারইপাড়া গ্রামের মোঃ কামালের বসত বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে বিবাদীরা জানায়, পাওনা টাকা পরিশোধ না করলে তাকে ছাড়া হবে না।

এমনকি ১১ মে ২০২৬ তারিখের মধ্যে টাকা না দিলে তাকে আর জীবিত দেখতে পাওয়া যাবে না বলে হুমকি প্রদান করা হয়।

গত ১২ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে নিহতের বড় ছেলে সাগরের মাধ্যমে পরিবার জানতে পারে যে, বিবাদীরা গোলাম কিবরিয়াকে বেধড়ক মারধর করেছে এবং পানির সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের ছেলে মোঃ শাহজাহান বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মূল অভিযুক্ত হিসেবে মোঃ কামাল, মোঃ রিমন ও কাদির হোসেন,মাহফুজ, সবুজ এদের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
সর্বাধিক পঠিত

নোয়াখালীতে পাওনা টাকার জেরে বৃদ্ধকে অমানবিক নির্যাতন ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীতে পাওনা টাকার জেরে বৃদ্ধকে অমানবিক নির্যাতন ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ

আপডেট: ১২:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬