ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘের উদ্যোগে গরুর গোশত পেল ১৪০ পরিবার

  • আপডেট: ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • 28

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু জবাই দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করেছে আবাবিল যুবসংঘ।
বৃহস্পতিবার (২৭মে) প্রবাসী এবং সংগঠনের সেচ্ছাসেবীদের উদ্যোগে নদনা ইউনিয়নের পাঁচবাড়ীয়া এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়,সেচ্ছাসেবীদের পরিশ্রমে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ১৪০ পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ শেষ করে সংগঠনের সেচ্ছাসেবীরা। যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তাদের জন্য এত সুন্দর ও কল্যাণমুখী কাজ প্রশংসা কুড়াচ্ছে এলাকার জন মানুষের নিকট। ক্রমান্বয়ে সকলের সহযোগিতা ফেলে আরো বড় পরিসরে তাদের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সহ সেচ্ছাসেবীরা।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।

আবাবিল সংগঠনের কার্যক্রম চলমান বাৎসরিক কার্যক্রমের মধ্যে রয়েছে—
১.শিক্ষার্থীদের বই, কাগজ,কলম,স্কুল এবং মাদ্রাসার ড্রেস,রেজিষ্ট্রেশন ফি,ভর্তি ফি,মাসিক বেতন ও টিউশন ফি।
২.অসুস্থ ব্যাক্তির চিকিৎসা বাবদ অনুদান,ক্যাটাগরি অনুযায়ী ওষুধ প্রাদন, ব্লাড ক্যাম্পেইন।

৩.শীতবস্ত্র বিতরন ক্যাটাগরি অনুযায়ী পোশাক,কম্বল।
৪.অসহায় মেয়েদের বিয়ের যাবতীয় খরচ বহনে সহযোগিতা।
৫.গ্রামকে আলোকিত করার লক্ষ্যে লাইটের প্রকল্প বাস্তবায়ন করা হয় ( আংশিক)
৬.মসজিদে বয়োজ্যেষ্ঠদের কুরআনিক শিক্ষার প্রকল্প বাস্তবায়ন।

৭.রমজান মাসে ইফতারি এবং ইদুল ফিতরে ইদ উপহার।
৮ ইদুল আযহায় গরু জবাই করে বিতরণ কর্মসূচি।

Tag :
সর্বাধিক পঠিত

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘের উদ্যোগে গরুর গোশত পেল ১৪০ পরিবার

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘের উদ্যোগে গরুর গোশত পেল ১৪০ পরিবার

আপডেট: ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬