ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে জামায়াতের উদ্যোগে ২০ টি গরু কোরবানি দিয়ে ১৭০০ পরিবারের মাঝে গোশত বিতরণ

  • আপডেট: ০৭:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 31

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালীর চাটখিল উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে মোট ২০টি গরু ও ১টি ছাগল কোরবানি দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে ১২টি গরু ও ১টি ছাগল কোরবানি করা হয়। এছাড়া চাটখিল পৌরসভা এলাকায় আরও ৮টি গরু কোরবানি দেওয়া হয়।
কোরবানির পশুর গোশত উপজেলার প্রায় ১৭০০ দরিদ্র ও কোরবানি দিতে অক্ষম পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।

Tag :
সর্বাধিক পঠিত

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘের উদ্যোগে গরুর গোশত পেল ১৪০ পরিবার

চাটখিলে জামায়াতের উদ্যোগে ২০ টি গরু কোরবানি দিয়ে ১৭০০ পরিবারের মাঝে গোশত বিতরণ

আপডেট: ০৭:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬