
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় ইফতার ও এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন করা হয়েছে(আজ)বুধবার উপজেলার চর লরেঞ্চ বাজার সংলগ্ন চর পাগলা গ্রামে ঐতিহ্যবাহী ‘ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা ও ইকরা সমাজ কল্যাণ পাঠাগারের’ উদ্যেগে শতাধিক এতিম শিক্ষার্থী ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ আয়োজন করা হয়েছে।মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের,কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ, কমলনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী মুহাম্মদ ইউনুছ,সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, চর বসু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,সাংবাদিক কামরুল ইসলাম,নুর হোসেন,জামাল উদ্দিন,আ্যাডভোকেট ফখরুল ইসলাম,আ্যাডভোকেট এমরান হোসেন মুরাদ, মাস্টার হাফিজ উল্লাহ মানিক প্রমুখ।অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ
থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার হিসেবে অর্ধ শতাধিক এতিম শিক্ষার্থীসহ ১২০জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ,নতুন পোশাক পাঞ্জাবি,লুঙ্গি,গেঞ্জি বিতরন করা হয়।এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সমাজের বিত্তবান গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষানুরাগী,শিক্ষক, সাংবাদিক,ও জনপ্রতিনিধিদের নিকট প্রতিষ্ঠানটির জন্য সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:- 

















