ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: ১২:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 19

নোয়াখালী প্রতিনিধি:

আমেরিকান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় নোয়াখালীর চাটখিলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব কর্মকর্তা আক্তার হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক ওমর ফারুক (ভিপি ফারুক), ও বেলায়েত হোসেন শামিম, মিজানুর রহমান সহ ইউএসএ প্রবাসী শাহাদাত হোসেন টিটু, আহসান উল্লাহ সুজন,শাহাদাত হোসেন হৃদয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি মানবিক উদ্যোগের মাধ্যমে তারা দেশের অসহায় মানুষের পাশেও দাঁড়াচ্ছেন।
পরে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: ১২:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬