
স্টাফ রিপোর্টার:-আমি অনুশীলন করার জন্য মধ্য বাড্ডা থেকে ধানমন্ডি হেটে গেছি কয়েকবার,ধানমন্ডি থেকে গুলিস্তান হেটে আসছি।ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হয়।এখনতো খেলার জন্য পরিবার থেকে উৎসাহ দিয়ে থাকে।আমাদের সময় বিপিএল ও আন্তর্জাতিক খেলার স্বপ্ন নিয়ে খেলতো না কেউ।কমলনগর ক্রিকেট লীগ(কেসিএল)সিজন- ২ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোর্চ আশ্রাফুল।এসময় তিনি আরো বলেন, আমি আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে এই অঞ্চল থেকে ভালো ভালো খেলোয়াড় বের হয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মাঠে অংশগ্রহণ করবে।এখন অনেক পরিবার আছেন বাচ্চাদের খেলায় উৎসাহ দিয়ে থাকেন যা আমাদের সময় হতো না।জানা যায়,উপজেলা হাজিরহাট সরকারি মিল্লাত
একাডেমির মাঠে গত বছর ডিসেম্বর প্রথমবারের মতো কমলনগর ক্রিকেট লীগ নামে টেপ টেনিস ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়।এবং নিদিষ্ট সময়ে উৎসবমুখর পরিবেশে ফাইনার অনুষ্ঠিত হয়েছে।তারই ধারাবাহিকতায় এবারও সিজন-২আরো আনন্দ উৎসবে শেষ আজ ৪জানুয়ারী ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে দেখা গেছে সাবেক
ক্রিকেটার আশ্রাফুল কে।প্রবাসিদের অর্থ্যায়নে শতমুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজন করে জার্মান প্রবাসি কমলনগরের সাবেক ক্রিকেটার রিয়াজ মাহমুদ সুমন।ফাইনাল ম্যার্চের অংশগ্রহণ করেন হাজীগঞ্জ রয়েলস বনাম আমি স্পোর্টস লক্ষ্মীপুর।অমি স্পোর্টস টসে জিতে হাজীগঞ্জ রয়েলসকে ব্যাটে পাঠালে হাজীগঞ্জ রয়েলস ৬উইকেটের বিনিময়ে ২৭৮রান করে জবাবে ১৮ওভার ৫বলে অমি স্পোর্টস ৪ উইকেট হাতে রেখে জয় লাভ করে।












