ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‎বনবিভাগের গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা নিরব কতৃপক্ষ

  • আপডেট: ১০:৩০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • 23
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর নিয়ননীতির তোয়াক্কা না করেই প্রতি নিয়ত বন বিভাগের গাছ কেটে উজাড় করছে স্থানীয় প্রভাবশালীরা।উপজেলা চর লরেন্স ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিশু নিকেতন থেকে মাষ্টার বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুপাশে ২০০১সালে দুর্যোগ ও পরিবেশ রক্ষায় রামগতি উপজেলা বন বিভাগের পক্ষ থেকে রেন্টি করই, মেহগুনী,আকাশিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।পরবর্তি সময়ে প্রভাবশালীরা সকল গাছ ক্রমন্নয়ে কেটে নিয়েছে।২৮জানুয়ারি বুধবার সরেজমিনে দেখা যায়,স্থানীয় প্রভাবশালী বসির উল্যা তার বাড়ির গাছের সাথে রাস্তারপাশের বন বিভাগের বেশ কয়েকটি গাছ কেটে গাছ ও লাকড়ি দরজায় ফেলে রাখা রেখেছে।তার সূত্র ধরে জানতে চাইলে
বেরিয়ে আসলো আরো গভীর অজানা তথ্য।খোঁজ নিয়ে কথা বললাম উক্ত রাস্তার বন বিভাগের সদস্য সামসুল হকের সাথে।তিনি জানান, মোস্তফা,সৈয়দ আহম্মদ,ছিদ্দিক উল্যাসহ আমরা চার জন এই রাস্তার বন বিভাগের সদস্য চোখের সামনে বিভিন্ন সমস্যা দেখিয়ে কমলনগর উপজেলা বনবিভাগের সাথে আঁতাত করে সব কেটে নিয়েছে।তিনি আরো জানান,শিশু নিকেতন থেকে মাষ্টার বাজার পর্যন্ত মাত্র ৪-৫ টা গাছ থাকতে পারে বাকি সব গাছ কেটে নিয়ে গেছে
প্রভাবশালীরা।প্রভাবশালী বসির উল্যাহ বলেন,এই রাস্তার পাশের সব গাছ কেটে নিয়ে গেছে।এখন আমার বাড়ি পরিস্কার করার জন্য সব গাছের সাথে হয়তো দু-একটা কাটা পড়ছে।এজন্য আমি ক্ষমা প্রার্থী।কমলনগর উপজেলা বন কর্মকর্তা কামরুল হাসান জানান,এই রাস্তার বিষয়ে আমার জানা নাই।আমি আমার অফিসের কামারুজ্জামানের সাথে যোগাযোগ করলে বলতে পারবোনা বলে এড়িয়ে যান তিনি।
Tag :

‎বনবিভাগের গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা নিরব কতৃপক্ষ

আপডেট: ১০:৩০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬