ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

  • আপডেট: ১২:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 20

নোয়াখালী প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় চাটখিল জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাটখিল পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে পৌরসভার ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন।

চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমান এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, এখন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দরিদ্র পরিবারের মানুষগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আপডেট: ১২:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬