ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে অবৈধ মাটির ব্যবসায়ীরা বেপরোয়া, কৃষি জমির ব্যাপক ক্ষতি

  • আপডেট: ০৪:৩৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 104

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালী জেলার চাটখিলের প্রত্যন্ত এলাকায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন।

এটা বন্ধে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত জোরালো অভিযান পরিচালনা করলেও এটা বন্ধ করা যাচ্ছে না।
এতে করে কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
জানা গেছে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত চাটখিলে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছেন ২৫ থেকে ৩০ জন পেশাদার মাটি ব্যবসায়ী।
এরা বিভিন্নভাবে প্রভাবশালী এতে করে এদেরকে কোনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, ভ্রাম্যমাণ আদালত দিনের বেলায় পরিচালিত হলেও এরা দিনে এই কাজ বন্ধ রেখে রাতে করে থাকেন।
বৈকন্ঠপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাটির ব্যবসায়ীকে না পেয়ে জমির মালিক এই গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলী (৪০) কে ১ লক্ষ টাকা জরিমানা এবং দুটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন অপসারণ করে।
এই গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারী মুনসুর আহমেদ আমিনের ছেলে আব্দুর রব ওরফে লেদু বেপারী, মাটি ব্যবসায়ী খিলপাড়া কদমতলার মহসিন, বৈকন্ঠপুরের শাহাদাত ও ফারুক সারারাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে।
এই অভিযোগ করেছেন এই গ্রামের আমিন উল্লাহ, মনির হোসেনসহ আরো কয়েকজন।

এ বিষয়ে চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানের পর যারা রাতের বেলায় ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

চাটখিলে অবৈধ মাটির ব্যবসায়ীরা বেপরোয়া, কৃষি জমির ব্যাপক ক্ষতি

আপডেট: ০৪:৩৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫