সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন। ভোরের কাগজ পত্রিকার নির্বাহী সম্পাদক সাক্ষরিত এক নিয়োগ পত্রে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনকে দাগনভূঞা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
তিনি দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক আবদুল্লাহ আল মামুন ভোরের কাগজ পত্রিকার পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি পোস্ট ও দৈনিক ফেনীতে কর্মরত রয়েছেন। এর আগে তিনি কয়েকটি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগীতা কামনা করেছেন।