শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুর কমলনগরে পানিতে ডুবে নিহতের পরিবার,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়সহ ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মধ্যে ৪৭ হাজার ৫ শ' টাকা আর্থিক সহায়তা ও ৯০ কেজি চাল প্রদান করা হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে এ সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জিআর ক্যাশ(নগদ অর্থ)ও ফিডার (চাল)বরাদ্দের আওতায় চর লরেঞ্চ এলাকায় পানিতে ডুবে নিহত মোঃশিপনের বাবা মোঃ বাবুলকে ২৫ হাজার টাকা,চরকালকিনি ইউনিয়নের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত মোঃআলাউদ্দিনকে ১৫হাজার টাকাও চর মার্টিন এলাকার অসহায় পরিবারের মোঃআইজলকে ৭হাজার ৫শ' টাকার চেক প্রদান করা হয়।ওই সময় তিন পরিবারকে ৩০ কেজি করে মোট ৯০কেজি চালও দেওয়া হয়।