শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে 'গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন'বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরাহাত উজ
জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ আরাফাত হোছাইন,কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃফরিদুল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম,যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন,কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,সাধারণ সম্পাদক মো ফয়েজ,গ্রাম আদালত জেলা ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ আবেদ উল্লাসহ উপজেলার কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।ওই সময় বক্তারা বলেন,স্থানীয় বিরোধগুলো শান্তিপূর্ণভাবে সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতি শীলতা বজায় রাখতে গ্রাম আদালত গঠন করে সরকার। সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেক ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করার জোর তাগিদ দেন বক্তারা।