নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর চাটখিলে মিশুক গাড়ি গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয়ে দেখিয়ে স্বামী-স্ত্রীকে অশ্লীল ভাষায় গাল-মন্দ ও মারধরের চেষ্টা করে মোবাইল সেট,স্বর্ণ,ব্যাংকের এটিএম কার্ড ছিনতাই করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন- চাটখিল উপজেলার নোয়াখলা আব্দুর রব মাস্টার বাড়ীর ফাহিম বিন (২৯) ও তার স্ত্রী ফাতেমা আক্তার (১৯)।
ভুক্তভোগী ফাহিম বিন হানিফ জানান, ছুটি নিয়ে কর্মস্থল বি-বাড়িয়া থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় গত ১৩ মার্চ রাত আনুমানিক ৯:৩০টায় চাটখিল থানাধীন নোয়াখলা মোবারক খাঁ পোল সংলগ্ন বন্যা পাটোয়ারী বাড়ীর সামনে পাকা রাস্তার উপর তাদের বহন করা মিশুক গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র বুকে ঠেকিয়ে ভয় ভীতি ও স্ত্রীকে গালমন্দ এবং মারধরের চেষ্টা করে। প্রতিবাদ করলে আমার বুকে দেশী অস্ত্র ও স্ত্রীর গলায় রামদা ঠেকিয়ে জোরপূর্বক ২৫ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল সেট, ২০ হাজার টাকা মূল্যের একজোড়া স্বর্নের কানের ধুল নগদ ৩০ টাকা পূর্বালী ব্যাংক বি-বাড়িয়া শাখার ০১টি এটিম কার্ড সহ মূল্যবান জামা কাপড় ছিনাইয়া নিয়া যায়।এ সময় চিৎকার করতে চেষ্টা করলে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইকারীরা।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছে, অভিযোগ দিতে। আমরাও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছি।