ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের আড়ার সাথে বেঁধে ইটভাটার শ্রমিকে নির্যাতনের অভিযোগ

  • আপডেট: ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • 12

স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক ইটভাটার শ্রমিককে আড়ার সাথে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।ঘটনাটি উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গার গুড়া এলাকায় সংঘটিত হয়েছে বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় ব্যক্তি ইসমাইল মাঝি ইটভাটার শ্রমিককে আটক রেখে আড়ার সাথে বেঁধে মারধর করেন।নির্যাতনের শিকার ওই শ্রমিককে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয় এবং অভিযোগ রয়েছে,টানা দুই দিন পর্যন্ত তাকে খাবারও দেওয়া হয়নি।ভুক্তভোগীর বাড়ি চর কাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী বাজার সংলগ্ন এলাকায়।ছেলের নাম মোঃকালু বলে জানা গেছে।বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।এ ঘটনায় এলাকা বাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নির্যাতনের দৃশ্য দেখা

গেছে বলে দাবি করা হচ্ছে,যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)ফরিদুল আলম বলেন,আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ঘরের আড়ার সাথে বেঁধে ইটভাটার শ্রমিকে নির্যাতনের অভিযোগ

আপডেট: ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬