ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে প্রার্থীর কর্মীর ওপর হামলা: জামায়াতের সংবাদ সম্মেলন

  • আপডেট: ০১:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 11

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:

প্রচার-প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি, নারী কর্মীদের হেনেস্তা, কর্মীদের উপর হামলাসহ নানা ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহর সমর্থকরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) বেলা ১১ টার দিকে সোনাইমুড়ী শহর নিউ মার্কেটের পৌর জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

জামায়াতের প্রার্থীর নির্বাচনের প্রধান এজেন্ট ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, এ আসনে প্রার্থী হওয়ার পর থেকেই দাঁড়িপাল্লার কর্মীরা নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। প্রচার-প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া, হুমকি-ধমকি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ীর পাঁচবাড়িয়া সালেহ আহমদ কেরানী বাড়ির সামনে দাঁড়িপাল্লার কর্মি মনির, মাহির ও শিহাবসহ ৭ জনের উপর হামলা করা হয়। এর আগেও সোনাইমুড়ী ৮নং ওয়ার্ডে মহিলা জামায়াতের কর্মী হেনস্তার ঘটনা ঘটেছে। তারো আগে ৯নং দেওটি ইউনিয়নে মহিলা জামায়াতের কর্মিদের হেনস্তার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা এর কোন বিচার পাননি। প্রচারণায় বাধাপ্রদানকারী, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান সংবাদ সম্মেলনে।

এসময় ভোটারদের উদ্দেশে বলা হয়, আপনারা ভয়ভীতি ও হুমকি-ধমকিতে ভয় পাবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নদনা ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন,ইউনিয়ন জামায়াত নেতা রফিকুল ইসলাম সুমনসহ হামলায় ক্ষতিগ্রস্ত জামায়াতের কর্মীরা।

Tag :

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

সোনাইমুড়ীতে প্রার্থীর কর্মীর ওপর হামলা: জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেট: ০১:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬